জীবনটা রণক্ষেত্র |
আমি একজন সৈনিক মাত্র |
লুটিয়ে পড়ি বহুবার,
তবুও মানিনা হার |
নিয়তির নিষ্ঠুর পরিহাস দেয় হাতছানি |
ভাগ্যের বিধিলিখন শোনায় জয়ধ্বনি |
লড়ে যাই হাতে নিয়ে প্রাণ-
নিভিয়ে দিগো শত অগ্নিবাণ |
জীবনে জিতবো রাখি বিশ্বাস:
আকাশ বাতাস দেয় তারই আশ্বাস |
মন্তব্য (5)