যে বোঝেনা হৃদয়ের কান্না ,
যে শোনেনা স্বপ্নের যন্ত্রনা,
তাকে ফেরানো যায় না ৷

যে আঁধারের বিষণ্ণতা ছোঁয়নি,
যে আগুনের অপূর্ণতা দেখেনি,
সে জানবে কিভাবে?
কে কতটা ঋনী?

বিলম্বিত ট্রেন, কিন্তু একই স্টেশন,
আজব নীহারিকার ছায়াপথে
ঐতিহাসিক ভ্রমন ৷

যেখানে অনুভূতি কারও প্রিয় খেলনা ,
কেউ আগ্নেয়গিরিতে,
তবুও পোড়েনা ৷

কচুপাতা বৃষ্টিকে যতই চায় রাখতে,
ফিনিক্স পরিতৃপ্ততা চায় পৃথিবীতে ৷
মেঘের বাড়লে বয়স ভেঙ্গে যায় আশা,
কাল্পনিকতা পায়না খুঁজে অস্তিত্বে ভাষা ৷

চাইনা চাতকের পরিনতি
আর কতইবা হতে পারে ক্ষতি!
মানলাম জোছনার শক্তি,
আঁকলাম অযাচিত অনুভূতি ৷
কেন যে এত পিয়াসী!
পায়রা তো নয়, যেন দুঃখবিলাসী ৷