অদৃষ্টের অট্টহাসিতে,
অস্পৃশ্যতার ম্লান হওয়া সৌন্দর্য্যে,
রহস্যের মায়াজাল ৷
নিয়মের ফ্রেমে বন্দী ছবিতে,
ইতিহাসের গন্ধে জাগা রাতে,
অবিরত শূন্যতার অশ্রুজল ৷

কথার ফুলঝরি ,
মনের বাহাদুরি,
স্বপ্নের হাতেখড়ি,
কল্পনার বাবুগিরি,
সব স্তব্ধতার স্বাদ পায় ৷

অজানা প্রলয় ৷
ভাঙ্গে নদীর ঢেউ,
তখনও নেই কেউ ৷

তন্দ্রার ছুটিতে দুর্বোধ্য বিষাদ,
কুড়িয়ে পাওয়া নীরবতার নিনাদ ৷

বুঝবেনা রাজত্বহীন সিংহাসন,
জানবেনা কেন কি কারনে নিঃশ্বাসে বিষ,
রাখবেনা মনে সে দুষ্টু আস্ফালন,
চিলেকোঠার অাহবানে আগুনের আশীষ ৷