কতটা পানি ঝড়েছে শুধু
আমার দু'চোখ বেয়ে
দেখিনি আমি তা মেপে,
তবে আকাশ দেখেছে
পাথর দেখেছে
তারাও উঠেছে কেঁপে।
কতটা আঘাত সয়েছে আমার
ছোট্ট এই হৃদয়...
আমার নেই তা জানা,
তবে অনেক মায়াবীর
চোখের জলও
তা দেখে মানেনি মানা।
কতটা শোকে আজকে আমি
হয়েছি কঠিন পাথর,
তুলবোনা সেইকথা ...
তবে অনেক সীমার
আমার কষ্টে
পেয়েছে কঠিন ব্যথা।
এতটা নিষ্ঠুর প্রেয়সী তুমি
গলেনা তোমার মন
শুধু এটাই আমি জানি,
তবে তোমার কথা
সকলে বলেছে
তুমি বড় পাষাণী।
মন্তব্য (6)