দুঃখ আমার অনেক আপন
যেমন ছোট ভাই,
ত্রিভূবনে এমন পরম
বন্ধু যে কেউ নাই।
সবাই আমায় পর ভেবে
দেয় যে ঠেলে দূরে,
দুঃখ আমায় ছাড়েনা কভূ
থাকে আঁকড়ে ধরে।
এই হৃদয়ে থাকবে লেখা
দুঃখ তোমার নাম,
আমায় তুমি করেছ ঋনী
তোমাকে সালাম...।
-------------------------------
রচনা কাল: ৩০/০৭/২০০৯ ইং
••••••••••••••••••••••••••
মন্তব্য (12)