চাইনি তো কারো ভালবাসা,
চেয়েছিলাম
ঘৃণা থেকে পরিত্রাণ।
অথচ; কি কপাল আমার,
পেয়েছি শুধুই অপমান।
চাইনি তো অপার সৌন্দর্য্য,
চেয়েছিলাম
কুৎসিত থেকে থাকতে দূরে।
অথচ; কি হতভাগা আমি,
কুৎসিত থাকে আমায় ঘিরে।
চাইনি তো সুখ আমি,
চেয়েছিলাম
দুঃখ-কষ্ট থেকে অব্যাহতি।
অথচ; কি দুর্ভাগ্য আমার,
দুঃখই হলো শেষ পরিণতি।
------------------------------
১০/১০/২০০২ তারিখে রচিত।
----০০০-----০০০-----০০০----
মন্তব্য (7)