তোমার জাম কালো ঠোঁট দুটি
আর কালো কেশের মাঝে নীল আভা
হরিণীর মতো মায়াবী চোখ দুটি
যেন জ্বলন্ত অগ্ন্যৎপাতের লাভা ।
ইচ্ছে করছে যেন ছুঁয়ে আসি
কিন্তু যায়না ছোঁয়া
সত্যি তুমি মায়াবী
তোমাকে যায় না ভোলা।
তাইতো আজ তামসী রাতে মন জুড়ে শুধু তুমি
আকাশে বাতাসে তোমারেই নামের কলরব শুনি।
সত্যি তুমি মায়াবী
এ কথা কেউ না জানলেও জানি আমি।
মন্তব্য (3)