কৌশিক লোহার ওই পিটছে হাতুড়ি;
অন্ধকারে ফুটে উঠেছে ফুল।
অনন্ত সর্দার বালতি ফেলে কুয়ো থেকে
তুলে আনছে জল;
সার্বজনীন, সে এক প্রত্নভাষা
প্ল্যাটফর্ম কাঁপিয়ে এইমাত্র বেরিয়ে গেল দুন-
এক্সপ্রেস
শুনসান হাইওয়ে।
কমলারঙের জামা গায়ে উঠোনে এসে
দাঁড়িয়েছে রোদ
নতুন কবিতা বাঁক নিচ্ছে সাগরের হাত ধরে
মন্তব্য (1)