সবুজ পাতায়
হলুদ টান
ফুলের হাসি
পাখির গান
এই বাংলার
সব'চে খাটি
মাঠ ভরানো
সোনার ধান।
সবুজ পাতায়
হলুদ টান
আকতে ছবি
গড়তে প্রাণ
শীত গ্রীষ্ম
বর্ষা শেষে
আগমনির
বাজল গান।
সবুজ পাতায়
হলুদ টান
নিত্য নতুন
অভিযান
আজ যে শিশু
কালকে যিশু
সবার গর্ব
দেশের মান।
মন্তব্য (2)