সটান সড়কে ছুটতে ও ছোটাতে
ভাল লাগে গাড়ী
হঠাৎ বাম্পার এলে, গতি কমে আসে
পেছনে পড়ে থাকা অতীত জেগে ওঠে
চোখের পলকে, এখানে স্কুল, ড্রাইভ স্লো
সাদা জামা, নীল প্যান্ট ছেলে-মেয়ের হুল্লোড়
কানে ভেসে আসে
এখান থেকে পাশ করেই ছেলে বড় হল
আজ সে বেঙ্গালুরু, বাম্পার হয়ে
থেমে আছি আমরা সটান সড়কে
পেছনে ফেলে আসা অতীত জেগে ওঠে
পলকে পলকে .......
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।