তোমার মগজচর্চার
কোনো দাম নেই কবি
রাজা খেপলে
এক মুহূর্তে
তোমার কলম কেড়ে নেবে,
বিকর্ণ একজনকেও
কাছে পাবে না
পুণ্য-পাপ যাইই করো
হাজতবাস নিশ্চিত তোমার।
সিংহাসন তো
কোনোদিনই বাগাতে পারবে না,
কেননা সে এলেম নেই তোমার,
বেয়াদপও নও
রাস্তায় সব সময়
বাঁদিক ধরে হাঁটো
তোমার কিচ্ছু হবে না।
মন্তব্য (0)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।