তোমার সাথে ঠিক কতটুকু সময় কাটিয়েছি,
কতটুকুই বা আলাপ করতে পেরেছি,
শেষমেষ কতটুকু আঁকড়ে রেখেছি,
তার হিসেবটা আজ মিলছে না।
জীবনের যত সূত্র আছে,
সব প্রয়োগ করা হয়ে গেছে।
তবু তোমার আমার ঠিক কতটুকু প্রেম,
তার হিসেবটা আজ মিলছে না।
মন্তব্য (12)