নদী ও দুঃখ
-হরি শংকর রায়

গুণ টেনে টেনে
আটকে গেল ,
নদী... !
সে কী কথা ?
মাস্ত্তল বুঝি ভুলেছে নিশানা ।
হায়রে তিস্তা !
হাঁটুজলে গুণ পড়েছে ঢাকা ,
যৌবনে থাকে না
নোঙরে বাঁধা নৌকা ।
হায় নদী ! হায়রে তিস্তা !
জাগে বালুচর খাঁখাঁ।
--=¤=--
২৫-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ , রংপুর।