ঢেউ খেলে যায়
-হরি শংকর রায়
জলের উপর ঢেউ খেলে যায় ,
মাছরাঙ্গা কি ছন্দ বোঝে ?
কলমি লতার শাখায় বসে,
চাতক জলের নেশায় থাকে।
আয় দেখে যা...!
চাঁদের বুড়ি গোলাপ ঠোটে
শিস দিয়ে যায় অসময়ে ,
ঘোর কেটেছে জল খেয়েছে ,
গরু-ছাগল এক ঘাটেতে।
--=¤=--
২৩-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।
মন্তব্য (6)