=নিত্য-গোঁসাই=
-হরি শংকর রায়

চন্দ্রবিন্দু হতে যদি
বিন্দু ভুলে যাই,
কি কর নিত্য-গোঁসাই?
স্বর্গ ভুলে কোন বিসর্গে যাই
শূন্যে ভাসি...................
দেখি আমার আমি কোথাও নেই।
ডাকি..................
ও গোঁসাই !
কেঁদে কেঁদে জীবন ভাসাই।

--=0=--
০৩-১০-১৩ইং
কৃষ্ণকুঞ্জ, রংপুর।