=ঘোর আঁধার=
- হরি শংকর রায়

অষ্টাদশী অথবা ষোড়শীও নও
তবুও কপালে জোটে কলঙ্কিনী অপবাদ।
ও চাঁদ !
পঞ্চদশীতেই মুখ লুকাও।
যৌবন লুকাও, মেঘের আড়ালেই থাকো.....
ধেয়ে আসছে আগামীতে ঘোর আঁধার।

---=0=---
২৮-০৯-১৩ইং
কষ্ণকুঞ্জ, রংপুর।