কর্মযোগ
সঞ্জয় ঋষি
..............
আমার ভেতরে এতটা ছটফট করো
নিজেকে সামলানো
মুশকিল হয়ে যায় !
কম্পমান দৃশ্যের উপর
জামরুলবতী রূপ
আভা ফেলে...
কখন থেকে বসে আছি
ইথার ভারসাম্য
ইনবক্সে...
তুমি একটু শান্ত করে দাও
চুলের হাসির মতন
বিছানা
অনুভব,অনুভূতির
পাশে শুয়ে থাকে
মন্তব্য (5)