অব্যক্ত কবিতা চোখের আলোয়_সম্পূর্ণা · কবিতা · 2013-10-24 · 886 ভিউ যে কবিতা লেখা যায় না খাতার পাতায় , বলা যায় না মুখে – তা বলে কি তার অস্তিত্ব নেই ! মনের ক্যানভাসে রেখেছি লিখে । সে কবিতা পড়াতে চাই তোমায় , শোনাতে চাই তোমাকে । যদি চাও – পড়ে নিও , তোমার মানস চক্ষু দিয়ে , শুনে নিও , বুকে কান রেখে ।। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (10)