আমি সেই আগের মতোই  আছি ,
  তবু , আরশিটা অন্য কথা বলে ;
     দেখায় সে অন্য কারো মুখ ।

আমি সেই আগের মতোই আছি ,
  তবু , সময় অন্য  কথা বলে ;
    দেখায় সে নতুন দুঃখ-সুখ ।

আমি  সেই  আগের  মতোই  আছি ,
  তবু , লোকে  অন্য  কথা  বলে ;
    নতুন কোনো সম্বোধনে ডাকে ।

আমি সেই আগের মতোই আছি ,
  তবু , তুমিও অন্য কথা বলো ;
    কথা হয় অবসরের ফাঁকে ।