জীবন আজ
খোলা খাতা ।
একই বর্ণ,- শব্দ,- বাক্যে ভরা
তার প্রতিটা পাতা ।
জীবনের প্রতিটা “আজ”
গতকালের প্রতিচ্ছবি ।
প্রতিটা গতকালের মতো
আজও সেই একই কথা ভাবি ।
মস্তিষ্কের কারখানায় হরতাল ডেকেছে
সেখানকার শ্রমিক নেতা পিটুইটারী ।
হৃদয়ের ঘরে তাই জ্বলেনি উনান্,
চড়েনি হাঁড়ি ।
মন্তব্য (4)