প্রতীক্ষা, - আসছে বছর আবার হবে ।
প্রতীক্ষা, - আসছে বছর আসবে কবে ?

প্রতীক্ষা, - কাশের আগা হাওয়ায় দোলে ।
প্রতীক্ষা, - ঝরে পড়া শিউলী ফুলে ।

প্রতীক্ষা, - নীল আকাশে পেঁজা তুলো ।
প্রতীক্ষা, - সরোবরের পদ্মগুলো ।

    প্রতীক্ষা, - গতানুগতিককে ছাপিয়ে যাওয়ার ।
    প্রতীক্ষা, - তোমাকে আবার কাছে পাওয়ার ।।