চাওয়া গুলো রইলো চাওয়া হয়ে ,
         হলো না আর পাওয়া ;
স্বপ্ন গুলো ছিলো যতো মনে ,
         উড়িয়ে দিলো দমকা ঝোড়ো হাওয়া ।

আশেপাশে আপন যারা ছিলো ,
         হারিয়ে তারা গেলো হঠাৎ করে ;
রইলো না কেউ আমার মনের কাছে ,
         স্মৃতি গুলো রইলো শুধু পড়ে ।

তবু আমি আশার তরী বেয়ে ,
         জীবন গাঙে চলবো ভেসে ভেসে ;
লাগবে চমক আমার শরীর-মনে ,
         সব পেয়েছির ঘাটের পাড়ে এসে ।

এরই মাঝে নদীর কোনো বাঁকে ,
         হয়তো আমি তোমার দেখা পাবো ;
সেই দেখাতেই তোমায় পাগল হয়ে ,
         আমার হৃদয় তোমায় সঁপে দেবো ।

হৃদয় দিয়ে তোমায় ভালোবেসে ,
         নাইবা পাবো তোমার হৃদয়খানি ;
কল্পনাতে তোমার রাজা হবো ,
         তখন তুমি হয়ো আমার রাণী ।।