কুম্‌ড়োপটাশ থাকে যেথায়
সেটাই মোদের দেশ;
চাইলে এসে দেখতে পারো,
কাটছে মোদের বেশ।

নাচলে পরে, নাচি সবাই,
কাঁদলে, কেঁদে লুটি;
হাসলে, হাসি পেট ফাটিয়ে,
ডাকলে পরেই ছুটি।

সূর্য-চাঁদের ওঠা-পড়া
তারই কথা মতো;
বাতাসটাও ফাঁকি দেওয়ার
পায়না কোনো ছুতো।

সারাটা দিন, সারাটি রাত
কাটবে কেমন করে;
প্রতিদিনের দিনের দিনলিপি
দেয় সে হাতে ধরে।

ভুল করেও পানটি থেকে
খসলে পরে চুন;
শাস্তি তোমায় পেতেই হবে,
হতেও পারো খুন।।