স্ট্যাচু
নড়বড়ে ব্রিজের নীচ অথবা ওপর দিয়ে যাওয়ার সময় আমার ভেতরের খুশিটা চেপে ধরে রাখতে পারি না! আর, হবে নাই বা কেন! পড়ে পাওয়া চোদ্দ-আনার মতো দুম করে এই ব্রিজের পাশেই আমার স্ট্যাচুটা জ্বলজ্বল করবে! আর, আমি স্বর্গ অথবা নরকের মধ্যে কোন এক সুবিধাজনক জায়গা থেকে জুলজুল করে দেখে দেখে কি আনন্দটাই না পাবো! আগামী এমন ভবিষ্যতে মনটা আমার খুশিতে ডগমগ হয়ে ওঠার কথা! তবুও, দুশ্চিন্তাটা মাথাচাড়া দিয়ে ওঠে ওই স্ট্যাচুটাকে নিয়ে। ওটা আবার কারো ঘাড়ে পড়বে না তো হুড়মুড়িয়ে?
Comments (2)