সবচেয়ে বড় ভূল শামীনুল হক হীরা · কবিতা · 2020-05-13 · 689 ভিউ আমি তোমার ভালবাসা- ভালবেসে করেছি ভূল, দুঃখ গুলো বুকে বেঁধেছে বাসা, আমি সেই মাটির পুতুল। পুতুলের দেহ আছে- নেই শুধু প্রাণ, বোকার মত ভেবেই গেলাম- আমি তোমার জান। আজ আমার হারিয়ে গেছে- একূল আর ওকূল, তোমায় ভালবাসাই ছিল আমার- সবচেয়ে বড় ভূল। শেয়ার: Facebook X WhatsApp Email লিংক কপি
মন্তব্য (2)