ভোম্বলদা : ভাইয়া ! জমির ওই আলের ধারে কি করছ ভাইয়া
মর্ত্যবাসী : বাবু শুঁকতাইছি, ইটা তাজা না বাসি !
ভোম্বলদা : ভাই, কি শুঁকে ছিলে, একটু জানাবে আমায়। সকাল সকাল যদি তোমার মত তাজা হতে পারি।
মর্ত্যবাসী : এ লকের আবার ক্যামন কথা গ। ই কি সবাই শুঁকত্যা পারে গ। ই তো বাজ্ঝি গ। আমি সরকার থেক্যা বাঁসি বাজ্যার কাজ পাইছি। রাস্তায় আর মাঠে কেউ যেন্য বাজ্ঝি - প্রস্রাব না করহে গ। যানে এগুলান করবেক, সবার কাছ থেক্যা ১০০ টাকা লুমু। রস খাবা'র জিন্যে। তুমি আবার জিজ্ঞেস করনি যে রস কি !
ভোম্বলদা : ওহ ! এইজন্যে আপনি মানে তুমি শুঁকেছিলে ।
মর্ত্যবাসী: আইজ্ঞা হ গ । একটু আগে পরকাশ ইখান থেক্যা গেল ভাবলাম ১০০ টাকা হবে । এখন দেখছি এত গোবর গ । তব্যে আপলার মান্যে তুমার নামে চালান কাটি ।
মন্তব্য (4)