মর্ত্যবাসী : হ্যালো আমি ধ্যানচাঁদ ব্যাঙ্ক থেকে জিএম বলছি ।
ভোম্বলদা : হ্যা বলুন। আমিই বলছি ।
মর্ত্যবাসী : আপনার আকাউন্ট নম্বর কি ৮৮৮৮৮. আর আপনার ব্যালান্স কি ২২০০০ টাকা । যদি হয় তো পিন নম্বরটা বলুন । আমরা কে জানেন । (ফিসফিসিয়ে অন্য কাউকে বলল - এ আমি তো না উত্তর পেয়ে সব বলে দিলাম রে । অন্য লোকটি বলল - আমরা যে এটিএম প্রতারক এটা বলিস নি তো)
ভোম্বলদা : (সব শুনেও ): হ্যা ঠিক বলছেন । আমার পিন নম্বরটা হলো । ..
মহাদেব : এই গাধা । সব বলিস না । মর্ত্যে এখন সব এটিএম প্রতারক প্রডাকসন বেশি হচ্ছে । বাচ্চারা সব সাইবার হ্যাকার ।
মর্ত্যবাসী : সরি, মনে হয় রং নম্বর । (ফিসফিসিয়ে অন্যকে: যেখানে সেখানে ফোন করিস কেন ? যার ব্যালান্স আছে চেক কর না, তাড়াতাড়ি ) সরি । ওই অন্য একটা পাকা মাথার জন্য মুরগিটা ফসকে গেল রে..