ভোম্বলদা : তোমরা কি এখন বিয়েতে যৌতুক নাও না। উত্তর ও পশ্চিম ভারতে তো খুব বেশি চল আছে।
মর্ত্যবাসী : নো। আমরা নেই না। কারণ প্রেম করি, বাপের একটাই মেয়ে দেখে। ইনভেস্টমেন্ট যা করি একটার উপর। এই দু বছরে স্রেফ ৬০০০ টাকা। ব্যাস।
ভোম্বলদা : মানে বুঝলাম না। ইনভেস্টের কথা তো বলিনি। তোমরা তো ইনভেস্টমেন্টের ব্যাপারে কচি খোকা। বার বার ঠকো। আর বারবার ওই চিট ফাঁদে টাকা ঢালো। যত্তসব, কাজ ফাঁকিবাজ ! আর বলো সব সরকারের দোষ ।
মর্ত্যবাসী : হ্যা সব তো সরকারের দোষ। কোনো কাজ দেবে না। চিট ফান্ডের ব্যবসা করবো নাতো কি করব। এমনি এমনি খালি হাতে তো প্রেম হয় না। একটা ফস্কালে আর একটা আছে। এখন চিট গেলেও আমি ফিট। একটা লাইনে নিয়ে এসেছি। বাপটা টপকে গেলে ১ কোটি টাকা, একলাই ওয়ারিশ। নো রেড সিগন্যাল একদম ওয়ান ওয়ে বস।
মন্তব্য (7)