ভোম্বলদা : এই ভাই তুমি ! এত গাড়ি চালাচ্ছ, পেট্রল পাবে কোথায় ? শেষ হলে কি করবে ? পেট্রল বিহীন চলে এমন গাড়ি আবিষ্কার করতে পারোনা ।
মর্ত্যবাসী : পেট্রল শেষ হবে কেন ? সরকার গাড়ি আবিষ্কার করেছে । সরকার তেল দেবে । আমরা মাথা ঘামাবো কেন? খেয়ে দেয়ে কাজ নাই । চল তো ! ফালতু বকওয়াশ বন্ধ কর ।
ভোম্বলদা : না ভাই না । এখন থেকে চিন্তা না করলে পরে বিপদে পড়বে । ইন্ধন না পেলে গাড়ি চলবে না । যা প্রকৃতি'কে দুষিত করছ । বহু প্রাণী অন্তরালে যাচ্ছে । গাছ গাছাড়ি জন্মাচ্ছে না বরং নষ্ট হচ্ছে। নিজেদের বাঁচাতে খাদ্য পাবে না । দেখতে পাচ্ছোনা বিপদ ঘনিয়ে আসছে ।
মর্ত্যবাসী : ব্যাটা জ্ঞান দিচ্ছে ! জাননা তোমার বিপদ ঘনিয়ে এসেছে ।(ছুরি দেখিয়ে) কি আছে তোর্ কাছে? মাল ছাড়? মুখের ভিতর ঢুকিয়ে বের করে নেব মালের সঙ্গে সব ফোকট জ্ঞান । বিপদটা ঘনিয়ে এসেছে কার, বুঝলি এবার ?
Comments (8)