বিগত রাতের অন্ধকার খুঁড়ে
বের হয় ভোর নামক ক্ষুদ্র ইঁদুর।
আঁধারের আভরণ
একে একে খুলে ফেলে
গুটি গুটি পায়ে এগোয়
সকালের দিকে।
ভোর আর সকালের সঙ্গমে
জন্ম নেয় বিদ্রোহী  দুপুর
চোখে-মুখে তার
উদ্ধত প্রখর রোদ
বুকে তার ঝলসে দেবার
দীপ্ত চেতনা।
বিকেলের নরম রোদেএখন
আমরা বড় বেশি নতজানু।
অমাবস্যাই এখন বাস্তবতা
বিশ্ব বিবেকের চোখে।
দূরাগত আলো কেবলই
হারায় দানবতার অন্ধকারে।
টেস্টামেন্টের পায়ের নিচে
দলিত মথিত আজ স্থবির মানবতা
ভিখ মাগে বিবস্ত্র জীবনের।
এখন তাই বিদ্রোহী দুপুর
বড় বেশি কাঙ্ক্ষিত নির্বাক সময়ের।

>সালু আলমগীর
১৬.০৭.২০১৪