এক বিকেলে
দেখা হল তোমার সাথে
ঝাপসা চোখের এলোমেলো চাহনি
নিস্তব্ধতা,নীরবতা, তারপর জিজ্ঞাসিলে—
কেমন আছ?
শত কষ্টে শত বেদনায়ও যদি থাকি
তবুও বলব—ভালো আছি।
তোমার চোখে দেখি —
নীলাঞ্জনা আকাশ
কাঁচের মতো স্বচ্ছ টলমলে
কিছু একটা খুঁজি সারাক্ষণ,
কিন্তু পাই না!
কোথায় আমার সর্ষেহলুদ ভালোবাসা।
কুশার চাদরে যেন আবৃত হয়ে
আছে আমার ভালোবাসা।
ও... কুয়াশা তুমি এক ফোঁটা রোদ্দুর হও
আমৃত্যু আমি তোমার
কেনা ভৃত্য হব।
কিছু কথা, কিছু প্রশ্ন
কিছু ঠিক উত্তর, কিছু ভুল।
তারপর ...
চিরাচরিতভাবে অস্ফুট উচ্চারণ —
হে বন্ধু বিদায় !!
24.06.1998
মন্তব্য (3)