আধো আলো আধো অন্ধকারে
খুব কাছে থেকে দেখেছি —
তার বিমর্ষ ম্লান মুখ
কষ্টক্লান্ত দুটি চোখ।
কাঁপা কাঁপা ঠোঁটে ছিল
ফাল্গুনী মাতাল হাওয়া।
রাশি রাশি কষ্ট ঝরা
এলো চুল।
চিবুকের কালো তিল
নাকের ডগায় জমা
শিশিরের জল
নিগূঢ় মমতা মাখা দৃষ্টি
আমাকে বিদ্ধস্ত করেছিল বারবার।
ভালোবাসার প্রবল স্রোতে
নদীর পাড়ের মতো
একটু একটু করে ভেঙে পড়েছি
গভীর কালো জলে।
তিব্র নেশার ঘোরে
নিয়ন্ত্রণহীন ছুটে চলেছি
মোহনায়।
সাগরের নীল নোনা জলে
মিশে খুব করে বুঝেছি
আমার আর ফেরা হবে না।
মন্তব্য (5)