পথের দুই ধারে কাঁপছে ভয়ানক আলোছায়া
হঠাৎ হৃৎপিণ্ডে তুমি জ্বালিয়ে দাও ম্যাজিক বাতি-
তবু একা আমি পথ চলি ! তুমি অনর্থক মায়া,
অনন্ত নিঃসঙ্গতার ভেতর অসুস্থ পথের সাথী !