আজ এই গোধূলিবেলায়  তোমাকে হৃদয়ে গেঁথে
     জনহীন খোলা মাঠে আমি বসে আছি নির্বিকার;
নৈঃশব্দের বুক চিরে
এই মনের গভীরে
     তীরভাঙা ঢেউ তুলে কেন ফিরে যাও বার বার?


     ওগো, কোন শব্দ নয়— যদি কিছু বলবার থাকে,
     বাসন্তী হাওয়ার মত বলে দাও মৃদু ইশারায়;
এই বর্ণহীন ঘাস
কিংবা সুনীল আকাশ—
     কেউ যেন শুনতে না পায়, যেন দেখতে না পায় ।