প্রিয় শাহজাদপুর আমার
প্রাণের শাহজাদপুর,
তোমার বুকে ভালোবাসার
বিশাল সমুদ্দুর।
প্রিয় শাহজাদপুর আমার
প্রাণের শাহজাদপুর.........
মনে প্রাণে ভালোবাসি
স্বপ্নে তোমার ছবি আঁকি,
হৃদয় মাঝে থাকো সদায়
থাকি যতই দূর।
প্রিয় শাহজাদপুর আমার
প্রাণের শাহজাদপুর........
তোমার রুপে তোমার গুণে
মুগ্ধ আমি দু-নয়নে,
তুমি ছাড়া মনে বাজে
ভিষণ করুণ সুর।
প্রিয় শাহজাদপুর আমার
প্রাণের শাহজাদপুর.........
যখন থাকি তোমার বুকে
মনটা নাচে দারুণ সুখে,
তোমার বুকে জীবন লাগে
বড়োই সুমধুর।
প্রিয় শাহজাদপুর আমার
প্রাণের শাহজাদপুর.........
বিঃদ্রঃ কেউ যদি কবিতাটি #গানের_তালে তুলে ধরতে চান।
তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
সেলিম রেজা সাগর, শাহজাদপুর, সিরাজগঞ্জ -০১৯৬১-৫৩০২১৮.
ইমেইল [email protected]
মন্তব্য (12)