দুনিয়ায় আসার সিরিয়াল আছে,
যাওয়ার সিরিয়াল নাই।
না জানি কখন কোনখানে গিয়ে,
ফিরে যাওয়ার চিঠি পাই।
আগে আসে দাদা এতপর বাবা,
তারপর আসে ছেলে।
ফেরার বেলায় নাই সিরিয়াল,
নাতি যায় দাদাকে ফেলে।
যতই চলছি সম্মুখ পানে
মহাযাত্রা আসছে কাছে।
দম ফুরালে দিতে হবে পাড়ি,
থাকা হবেনা ধরা মাঝে।
মন্তব্য (14)