ঢেউয়ের দোলায় মন যে ভোলায়,
শাপলা ভরা নদ,
কোয়াকের মত লুকোচুরি খেলি
মনে জাগে বড় স্বাধ।
!
বাতাসে দোলে সাদা কাশফুল
কলমি লতায় ঘেরা,
প্রজাপতির মিলন পরশে
মৌ মৌ রবে ফেরা।
!
কদমের দিন ফুরিয়ে গেছে
তবুও শুনি টাপুর,
বিস্বাদ বীনায় সুর তুলে নাচে
আমারি পায়ের নূপুর।
!
সুখ যে মোরে হাতছানি দেয়
দুঃখ থাকে জড়িয়ে,
দুঃখ যে মোর বাস্তবতা
কিভাবে যায় এড়িয়ে।
!
দুখের লাগাম জাপটে ধরি
কিভাবে যে দিব পাড়ি,
সুখ যে আমার স্বপন শাড়ি
ভাঙছে যেন হাতের চুড়ি।
!
লেখাঃ
Evana Eva(ঘুমের রানী)
মন্তব্য (8)