আজ কি হবে কাল কি হবে
ভাবতাে না যে মন,
নীল আকাশে উড়াল দিবো
এই ছিলো মোর পণ।
ছড়া শিখে গল্প শুনে
রুখে সকল ভয়,
এগিয়ে চলা জীবন যেন
এগুলে হয় জয়।
খুশি মনে ঘুরে ফিরে
চলি সারা ক্ষন,
ফুলের চেয়ে নিষ্পাপ ছিল
আমার অবুঝ মন।
অবুঝ মনে কল্পনাতে
হতাম কতো কী,
মিথ্যে স্বপ্নে ফুল ফুটাতাম
সারা দিন রাত্রী।
মন্তব্য (9)