এমন দৃশ্য দেখেছো কখনো কাকের মাংস খাচ্ছে কোন কাক?
এমনতর কতশত প্রশ্ন মনের মাঝে অবিরাম খেত ঘুরপাক
কতশত বীর বাঙালী দেশের জন্য নিজেকে দিয়েছে বলি
কতশত বাঙালী রাজাকার বাঙালীর রক্তে খেলেছে হোলি
ধর্ম কখনো শেখায় না কাউকে ভাইয়ের বুকে মারতে ছুরি
পাক-শাসকের দালালি করতে ভাবের ঘরে করেছো চুরি
আজও শোনা যায় আকাশে বাতাসে শহিদের হাহাকার
কালের বিচারে রেহাই পাবে না,জানতে কি রাজাকার?
তাই তো আজিকে কসাই কাদের ঝুলে আছো ঐ ফাঁসে
এতদিনে বুঝি বিচারের বাণী সরবে প্রকাশ্যে হাসে।
মন্তব্য (8)