আকাশ ভরা মেঘে যে আজ সূর্য গেছে ঢেকে
বুকের মাঝে গুরু গুরু ব্যথার পালা হল শুরু
জীবন-পথে একা ভ্রমি বিদায় কালে কেন তুমি
স্মৃতির গরল গেলে রেখে
আকাশ ভরা মেঘে যে আজ সূর্য গেছে ঢেকে।

জানি না কাটবে কবে এ ঘোর অমানিশা
চেনা পথ হারিয়ে পাবো কি নতুন দিশা ?
দিলে না কোন কথা দিয়ে গেলে শুধু ব্যথা
নয়নের আড়ালে থেকে
আকাশ ভরা মেঘে যে আজ সূর্য গেছে ঢেকে।

জানি না থামবে কবে এ ঝড় বুকের মাঝে
তোমার সে নিঠুর কথা আজও এ প্রাণে বাজে
জীবনের দীপ যবে নিভু নিভু হবে
একবার যেও দেখে
আকাশ ভরা মেঘে যে আজ সূর্য গেছে ঢেকে।