আজ তুমি যাদের আলোয় এনেছো
ওহে নবারুণ তারুণ্য
হয়তো একদিন তারাই হবে
সাহিত্য-জগতে বরেণ্য
তোমাকে তাই অন্তর থেকে
জানাই হাজারো সেলাম
অপসংস্কৃতির এই ডামাডোলে
সুস্থতা খুঁজে পেলাম
"এসো এসো নতুন লেখক
ভরে দাও তারুণ্যের পাতা
সৃষ্টি-সুখের উল্লাসে মাতো
মেলে ধরো রচনার খাতা।"
খোলা হাওয়ার নোংরা-গুলো
জীবন থেকে হয়ে যাক বাদ
ওহে 'তারুণ্য' এগিয়ে চলো
তোমাকে ধন্যবাদ।
মন্তব্য (6)