ব্যথার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে উড়ে যাওয়া অন্য গন্তব্যে
ছিল কিছু যা প্রধান, উড়োতে হবে অবহেলার নামে
পুনর্জন্মের কয়েক বিলম্ব দেরী মাত্র এখন
অতিষ্ট ঘরামি থেকে অবসর পেয়ে উচ্ছ্বাসিত তখন।

চিলেকোঠার প্রান্তরে অলেখ্য ভালোবাসার নামে তুমি চলে যেতে রোজ
এইমাত্র নিঃসঙ্গতাকে বন্ধু বানিয়েছি
অর্থহীন হাতে কেনা জুঁই দিয়েছি
ঠিকানা হাতড়ে অপ্রাপ্ত এখনো অর্ধাঙ্গিনীর খোঁজ।

খুব উড়ে যেতে ইচ্ছে করে মাদী চড়ুইয়ের গন্ধে
ওপারের জারুল বনগুলো শূন্যতায় ভরা
কখনো নাচবে এমন ভাবিনি অন্য কারো ছন্দে
চড়ুইপত্নী, চাইলেও যায়না আর অনুভূতির বাইরে ধরা।