কিভাবে মানুষ বাচেঁ স্বাধীন দেশে বলতে পারো
( প্রিয় অভিজিৎ রায় স্মরণে )
কিভাবে দিনদুপুরে স্বাধীন দেশে
মানুষ মরে পাখির মতো
কিভাবে মানুষ বাচেঁ স্বাধীন দেশে
কেউ কি সঠিক বলতে পারো
কি কারণে মরতে হলো সৃজনশীল অভিজিৎ কে
কি কারণে মরতে হলো যুক্তিবাদী অভিজিৎ কে
কেনো এতো অপসংস্কৃতি
কেনো এতো অপরাজনীতি
সহস্র প্রশ্নের কোনো উত্তর কেউ পাবে না
রাজিব- হুমায়ন আজাদ যেমন পায়নি এখনো..........#
Comments (5)