ফিরে এসো কিরণ মালা
কোথায় তুমি কিরণমালা
কোথায় তুমি ঝিনুকমালা
কোথায় তুমি
কোথায় তুমি
কোন শহুরে কোনগ্রামে
কোন পথে কোনখানে
কার সাথে কার দলে
কেনো তুমি অন্ত:রালে
কেনো তুমি চুপচাপ
চারদিকে ফিসফিস ফুসফাপ
ফিরে এসো কিরণ মালা
ফিরে এসো ঝিনুক মালা
ফিরে এসো ফিরে
এইখানে
এইবাংলায়
বাংলার আকাশে বাতাশে আজ লাশের গন্ধ
রাজ্যে বন্দী রাজাপ্রজা
বন্দী বাক-স্বাধীনতা
পুড়ঁছে মানুষ পুড়ঁছে মানবতা
পুড়ঁছে গাড়ী পুড়ঁছে বাড়ী
জ্বলছে আগুন জ্বলছে দিন আর রাতে
ক্ষণে ক্ষণে শুনি মহারাণী কটকটির হি:স্র হুংঙ্কার
ফিরে এসো কিরণ মালা
ফিরে এসো ঝিনুক মালা
ফিরে এসো ফিরে.....
কিরণমালা নাটক টি দেখার পর লিখা............।।
মন্তব্য (7)