আতঙ্ক এখন সারাক্ষণ সবর্ত্র
ক্ষণে ক্ষণে
মনে মনে
জনে জনে
আতঙ্ক রাজপথে
আতঙ্ক মেঠোপথে
আতঙ্ক গাড়ীতে
আতঙ্ক বাড়ীতে
আতঙ্ক স্কুলে
আতঙ্ক কলেজে
আতঙ্ক অফিসে
আতঙ্ক আদালতে
কখন কি যেনো হয়
তাই নিয়ে কেবল ভয়
আতঙ্কে গণতন্ত্র আতঙ্কে সংবিধান
আতঙ্কে পুরো জাতি
আতঙ্কে পুরো বাংলাদেশ