আমি এখনো বর্ণমালা খুজিঁ
আমি এখনো অ আ ক খ পড়ি
আমি এখনো বাংলা শিখছি
মায়ের মুখে
বাবার মুখে
খোকার মুখে
খোকীর মুখে
আমি বাংলায় কথা ক্ই
আমি বাংলায় গান গাই
আমি বাংলায় সব খাই
বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা আমার মনের আশা
বাংলায় খুজিঁ লাল সবুজ পতাকা
বাংলায় খুজিঁ হারানো ভালোবাসা
বাংলায় আমি এখন আর নই একা
বাংলায় পাই সবার সাথে দেখা
বাংলা আমার মগজে হৃদ মাজারে গাথাঁ
বাংলা আমার রক্তে শিরা-উপশিরায় মিশে একাকার
জানে না কেউ সে কথা
আমি এখনো বর্ণমালা খুজিঁ
আমি এখনো অ আ ক খ পড়ি
আমি এখনো বাংলা শিখছি........
মন্তব্য (20)