দেশ কোন পথে রাজনীতি কোন পথে
গণতন্তু কোন পথে সংবিধান কোন পথে
কোন পথে অর্থনীতি কোন পথে আমরা
কোন পথে হাটি
কোন পথে যাত্রা
পথ হারিয়ে পথের মাঝে আর কতোকাল
কতোদিন প্রশ্নহীন উত্তরহীন
আসলে এভাবে আরকতো..
ধৈর্য্যেরও একটা সীমা আছে
নতুন বছর নতুন বই
নতুন কলম নতুন খাতা
এখনো দাগহীন অ আ ই ঈ
হয়নি লিখা কোন পাতা..
শীতের সবজীর দাম নেই
মান নেই
মহাজনের পকেটে টাকা নেই
গরুছাগল সবজি খায়
মানুষরা উপোষ রয়
হায় বাংলাদেশ হায় গণতন্ত্র
হায় রাজনীতি হায় অর্থনীতি
এই গৃহযুদ্ধ কবে হবে শেষ
কবে
কবে
জানতে চাই
জানতে চাই
জানি কোনো উত্তর নেই
জনে জনে নিরব প্রস্তান
কেনো দিনে দিনে জন্মভূমি হচ্ছে শ্মশান
আমাদের কি এভাবেই মরতে হবে
পেট্রোলবোমা
হ্যান্ডবোমা
ইট ককটেল
গ্যাস জলকামান
আঘাতে আঘাতে হাসপাতালের বেডে শুয়ে থাকা
হে খোদা এই গৃহযুদ্ধের শেষ কি হবে না....
মন্তব্য (13)