চাই নিরাপত মৃত্যুর গ্যারান্টি
সবুজ আহমেদ
কবে হবে শেষ মৃত্যু রহস্য
কবে হবে শেষ গুম রহস্য
কবে হবে শেষ হত্যা রহস্য
কবে হবে শেষ হরতাল রহস্য
কবে হবে শেষ অবরোধ রহস্য
কবে হবে শেষ কবে কবে
কেউ জানি না
আমরা শুধুই দেখে যাবো
শুনে যাবো
চোখহীন অন্ধ
কানহীন কালা
মুখহীন বোবা
হাত পা গুটিয়ে শামুক ঝিনুক
আর হা হু তাশ করবো নাকী
কেনো
কেনো
এই জীবনে কোন উত্তর পাবো কী
এই রহস্যময় জীবন নয়
চাই নিরাপত মৃত্যুর গ্যারান্টি
মন্তব্য (3)