খুব চাইছি কেউ পাশে থাক,
কারও ভালোবাসা জড়িয়ে রাখুক
অলস দুপুরে খুঁনসুটি হয়ে,
কিংবা স্নিগ্ধ বিকেলে মুখোমুখি
চায়ের চুমুকে।
কেউ পাশে থাক,
হাতে হাত রেখে জ্যোৎস্না দেখার রাতে
অসময়ে বৃষ্টিতে ভেজায় বকুনি দিতে।
কেউ পাশে থাক,
আমার বাচালপনার মুগ্ধ শ্রোতা হয়ে,
কিংবা সম্ভাষনহীন ভালোবাসায়
আমায় আমৃত্যু জড়িয়ে রাখতে।
মন্তব্য (13)