বাবা মানে এখন কাঞ্চেগেরি
বাঁশতলা, মাঠভিটের জমির
ফসল দুলা তীব্র রোদের ঘাম;
বাবা মানে এখন বর্ষার জলের
মাছ দেখার প্রচণ্ড বন্যার জল
বৃদ্ধ যুবকদের মাছ মারার ছল;
বাবা মানে এখন গাছের ঢালে বাঁধা-
পাটের দঁড়ি পাকানোর- গোমায়
যা স্মৃতির তিনকানে জমির গম;
বাবা মানে এখন সমস্ত স্মৃতির মই-
যেখানে লাঙ্গল চাষে হেসে উঠতো
মরিচ,ধান,পাট কত সোনালি ফসল-
বাবা মানে এখন গোয়াল ঘরের
তীরের সাথে টাঙ্গানো লাঙ্গল জুয়াল মই
এখন বাবা ও নেই- হলের গরু নেই
আছে শুধু স্মৃতি পুড়া জলের ঢেউ।
১৫-৬-২৫
মন্তব্য (9)